আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে অসহায় ও হতদরিদ্র ছিন্নমূল মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোরবানির গোস্ত পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। পবিত্র ঈদ-উল-আজহার পরদিন,রবিবার (৮ জুন) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশরাফুল আলম রাসেল উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রাম, নয়া রাংটিয়া, ভারুয়া, পূর্ব গজারীকুড়াসহ বিভিন্ন আশ্রয়ণ প্রকল্ল ও গুচ্ছগ্রামে বসবাসকারি ছিন্নমূল অসহায় হতদরিদ্র পরিবারের লোকজনের হাতে প্রায় ২ কেজি করে কোরবানীর গোস্ত পৌঁছে দেন। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল প্রতিটি ছিন্নমূল পরিবারের সদস্যদের দ্বারেদ্বারে গিয়ে নিজ হাতে তুলে দেন কোরবানির গোস্ত। যেসব হতদরিদ্র পরিবারের সদস্যদের ভাগ্যে জুটেনি কোরবানী গোস্ত বাহ, অন্যকোন উপায়ে গোস্ত সংগ্রহের কোন সুযোগ নেই এমন প্রায় ২০০ পরিবারের লোকজনের হাতে কোরবানির গোস্ত পৌঁছে দেন এবং সকলের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ইউএনওর দেয়া কোরবানীর গোস্ত পেয়ে হলদিগ্রামের পঙ্গু রহমত আলীসহ গুচ্ছগ্রামের বাসিন্দারা আনন্দে আত্মহারা। তারা বলেন আমাদের কথা এর আগে আর কেউ ভাবেনি। কিন্তু এবার ইউএনও স্যার যেইভাবে বাড়ি বাড়ি এসে গোস্তের প্যাকেট হাতে দেন। আগে কেউ গোস্ত দিতে বাড়ি বাড়ি আসেনি। আমাদের ভাগ্যেও জুটেনি কোরবানির গোস্ত। এবারই প্রথম তারা পেলেন কোরবানির গোস্ত। শুধু তাই নয় ইউএনও আশরাফুল আলম রাসেল ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঝিনাইগাতীতে যোগদান করেন। তখন থেকেই প্রাকৃতিক দুর্যোগ পাহাড়ি ঢলের বিধ্বস্ত গৃহহীনও খাদ্য সংকটে থাকা পরিবারের লোকজন খুজে খুঁজে তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য তুলে দিয়েন। শীতে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরন করেন। ইউএনও আশরাফুল আলম রাসেলের এসব মানবিক কর্মকাণ্ডের কারনে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, সৃজনশীল মানুষ তাকে মানবতার ফেরিওয়ালা হিসেবে দেখছেন । তবে বেশি প্রসংশীত হয়েছেন (ইউএনও) মো. আশরাফুল আলম,বলেন “ঈদের আনন্দ যেন প্রান্তিক ও অসহায় মানুষদের মাঝেও পৌঁছে , সেটাই আমাদের প্রধান লক্ষ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে কেউ যেন এ উৎসব থেকে বাদ থাকে । তিনি বলেন এ চিন্তা মাখায় রেখে এময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদের কাছ থেকে এসব কোরবানির গোস্তের ব্যবস্থা করে তা বিতরন করা হয়েছে।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments