কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলি ও ব্যাটারী চালিত অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে জিহাদ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে ৬ জন। শনিবার দুপুরে কুয়াকাটা বিকল্প সড়কে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মুক্তা বেগম (৪০) নামের এক নারীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মৃত জিহাদ মুক্তা বেগমের ছেলে। অটোচালক নূরমোহাম্মদ (৩৫) সহ এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার আর এক ছেলে জুনায়েদ (৪) ও মেয়ে মিম (১৪)। বাকি দুই জন আহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। এদেরকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সংকাটপন্ন অবস্থায় বরিশালে রেফার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে অটো রিক্সাটি ৭ জন যাত্রী নিয়ে চাপলী বাজার থেকে কলাপাড়ার দিকে আসতেছিলো। এসময় মুসুল্লীয়াবাদ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয়েছে সাত জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষনা করে। মৃত জিহাদ মিঠু খাঁ’র পুত্র ও দুই পা বিচ্ছিন্ন মুক্তা বেগম, জুনায়েদ ও মিম তারা একই পরিবারের। তাদের বাড়ী উপজেলার ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে। এরা মৎস বন্দর মহিপুরে আত্মীয় বাড়ী থেকে নিজ বাড়িতে যাচ্ছিল বলে জানা গেছে।
কলাপাড়া হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জে এইচ খান লেলিন বলেন, আহতদের মধ্যে এক নারীর দুই পা বিচ্ছন্ন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসাপাতালে প্রেরন করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো.জসিম বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানে হয়েছে। ঘাতক ট্রলিটি আটক রয়েছে। ড্রাইভারকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments