স্টাফ রিপোটার: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশের প্রতিটি শিশু যাতে সুরক্ষিত পরিবেশে বেড়ে উঠে সে লক্ষ্যে সরকার কাজ করছে। শিশু আইনের বিধান অনুযায়ী গঠিত শিশু কল্যাণ বোর্ড শিশুদের উন্নয়নে কাজ করবে।
মন্ত্রী আজ রাজধানীর একটি হোটেলে জাতীয় শিশু কল্যাণ বোর্ডের প্রথম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার শিশুদের আগামীর সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিশু আইন প্রণয়ন করেছে। আইনের বিধানানুযায়ী জাতীয় শিশু কল্যাণ বোর্ড গঠন করা হয়েছে। প্রথমবারের মতো এই বোর্ড সভা অনুষ্ঠিত হলো। শিশুদের কল্যাণে জাতীয় পর্যায় থেকে উপজেলা পর্যন্ত গঠিত বোর্ডকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করে বাঙালি জাতিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। স্বাধীনতার পর দীর্ঘ ২১ বছর স্বাধীনতাবিরোধীরা মিথ্যাচারের মাধ্যমে পাকিস্তানি কায়দায় এ দেশকে পরিচালনা করেছেন। কিন্তু অত্যন্ত গর্বের বিষয় ১৯৯৬ সালে ২৩ জুন দেশ পরিচালনার দায়িত্ব পায় জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা।
মন্ত্রী আরো বলেন, দায়িত্ব গ্রহণ করে তিনি সেদিন দেশবাসীর কাছে ওয়াদা করেছিলেন বঙ্গবন্ধুর স্বপ্নকে তিনি সফলভাবে বাস্তবায়ন করবেন। দেশ পরিচালনায় ইতোমধ্যে তিনি একের পর এক অসম্ভবকে সম্ভব করেছেন। এক সময়ের দুর্ভিক্ষপীড়িত বন্যাকবলিত বাংলাদেশকে তিনি সারা বিশ্বের কাছে রোল মডেল উন্নীত করতে সক্ষম হয়েছেন।
সভায় বোর্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments