নাটোর প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কেউ মনে করবেন না বিএনপি ক্ষমতায় চলে গিয়েছে। আমরা মাত্র শেখ হাসিনার পতন করেছি। কালো শক্তির দোসররা সাড়ে ১৫ বছর বাংলাদেশের মানুষকে শোষণ করেছে, লুট করেছে। শেখ হাসিনা যে অপকর্ম করেছে তার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ৪২ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। সোনার বাংলাদেশে শেখ হাসিনা ঠাঁই হবে না।
রোববার (১৭ নভেম্বর) বিকেলে বনপাড়া বাইপাস মোড়ে বড়াইগ্রাম উপজেলা, পৌর ও বনপাড়া পৌর বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এ কথা বলেন।
অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটা সময় মিছিলের জন্য হারিকেন লাগিয়েও লোক খুঁজে পাওয়া যায়নি। এখনতো লোকের অভাব নাই। আমার কথা একটাই, যারা সাড়ে ১৫ বছর বিএনপির সাথে ছিলেন এর বাহিরে ষড়যন্ত্রকারী- চক্রান্তকারী আওয়ামী লীগের দোসররা যাতে বিএনপি আসার সুযোগ না পায়। বিএনপি'র কোন নেতার মাধ্যমে যদি তারা দলে আসে সেই সব নেতার বিচার আগে করা হবে।
দুলু বলেন, আগামী নির্বাচন পর্যন্ত দলে বিভেদ রাখা যাবে না। যারা বিভেদ তৈরির চেষ্টা করবে তাদেরকে সাধারণ কর্মীরা প্রতিহত করবে।মিথ্যা মামলায় যারা জেলখানায় জীবন যাপন করছে, তাদের জেল থেকে বের করে আনবো।
তিনি আরও বলেন, বিগত সময় যারা অস্ত্রের ঝনঝনানি দেখিয়েছে, যারা ভোট না করে উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি হয়েছে প্রত্যেকের বিচার করা হবে। সেইসাথে বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু হত্যাকারীদের বিচার ও এই নাটোরের মাটিতেই করা হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়াজীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ। বড়াইগ্রাম পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ইসাহাক আলী, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।
বরিশাল অফিস: গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বরিশালে ১১ দলের বিভাগীয় সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “গণভোটে জনগণ প্রায় ৭০ ভাগ রায় দিয়েছে। গণভোট না থাকলে এই স ...
স্টাফ রিপোর্টার: গণমানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির লক্ষ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। একইসঙ্গে নতুন ফ্যাসিবাদ ও ধর ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
সব মন্তব্য
No Comments