পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি) রাজশাহীর একটি চৌকষ দল রাজশাহী জেলার পুঠিয়ার বানেশ্বর বাজারে অভিযান চালিয়ে এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান।
গ্রেফতারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া শ্যামপুর এলাকার নুরেশ আলীর ছেলে রেহেসান আলী (৫৪)।
শুক্রবার(২৩ আগস্ট )দুপুর তিনটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার নাটোর হতে রাজশাহীগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রামীণ ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস থেকে এক হাজার পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার নাটোর হতে রাজশাহীগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় গ্রামীণ ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে এক যাত্রীকে তল্লাশী করে তার কাছ থেকে এক হাজার পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments