স্টাফ রিপোটার:বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারী ফুটবলার কৃষ্ণা ও শামসুন্নাহারের ব্যাগ থেকে ডলার চুরি হলো। বাংলা একাডেমি থেকে বিদেশী রাষ্ট্রদূতের স্ত্রীর ভ্যানিটি ব্যাগ চুরি হয়েছে। ঠাকুরগাঁওয়ে একজন ছাত্রলীগের নেতা ছাগল চুরি করে পিকনিক করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে। আজকে চোরের কবলে দেশ। আজ বৃহস্পতিবার (০৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবিতে গণতন্ত্র ফোরাম আয়োজিত এইু সমাবেশে রিজভী বলেন, ফেসবুকে প্রধানমন্ত্রীর সম্মান ক্ষুণ্ণ করে পোস্ট করার অভিযোগে রাজবাড়ীতে সোনিয়া আক্তার স্মৃতি নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তবে তার পোস্টে প্রধানমন্ত্রীর কতটুকু সম্মান ক্ষুণ্ণ হয়েছে তা জানতে চেয়েছেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, আজকে দেশে কী পরিস্থিতি বিরাজমান! গত পরশু রাতে সোনিয়া নামের মহিলা দল নেত্রীকে রাজবাড়ী থেকে পুলিশ তুলে নিয়ে গেছে। তার দু’সন্তান আর্তনাদ করেছে। ওই নেত্রী দিনের বেলা গ্রেফতারের দাবি জানালে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তাকে অমানবিক ও বর্বোরোচিতভাবে গ্রেফতার করেন। তিনি নাকি ফেসবুকে পোস্ট দেয়ার কারণে প্রধানমন্ত্রীর সুনাম ক্ষু্ণ্ণ হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের একটি নাম। তিনি দুঃখ কষ্ট সহ্য করলেও কখনো আত্মসমর্পণ করেননি। দেশ ছেড়ে গেছেন এমন নজির নেই। সবকিছুকে ছাপিয়ে তিনি জীবন বাজি রেখে গণতন্ত্র রক্ষার আন্দোলনে আপোসহীন নেতৃত্ব দিয়েছেন।
বিএনপির এই মুখপাত্র বলেন, ওয়ান ইলেভেনে একজন নেত্রী দেশ ছেড়ে গিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া তা করেননি। আত্মসমর্পণ না করে গণতন্ত্র রক্ষার আন্দোলনে কিভাবে আপোসহীন নেতৃত্ব দিতে হয় তার নাম খালেদা জিয়া। তিনি আমাদের অনুপ্রেরণা।
সংগঠনের সভাপতি খলিলুর রহমান ইব্রাহিমের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল নাইমের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মিলন মেহেদী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শাহাদাত হোসেন সেলিম, কল্যাণ পার্টির সাহিদুর রহমান তামান্না, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, ইসমাইল চৌধুরী খোকন, কাদের সিদ্দিকী ও ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।
স্টাফ রিপোর্টার: সাবেক অন্তর্বর্তী সরকারে ‘কিচেন কেবিনেট’ ছিল বলে জানিয়েছেন ওই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি নিজে সেই ‘কিচেন কেবিনেটের’ সদস্য ছিলেন না বলে ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গুম, খুন ও আন্দোলনে শহীদ হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গ ...
ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদযাত্রা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, বিচারহীনতা, রাজনৈতিক সহিংসতা ও সামাজিক অবক্ষয় নিয়ে আজ বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সং ...
সব মন্তব্য
No Comments