মো.পাভেল ইসলাম রাজশাহী: খাদ্যে বিষক্রিয়ায় রাজশাহীতে বিচারক দম্পতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে নাস্তা করার পর তাঁরা দুজনেই অসুস্থ হয়ে পড়েন। এর পর সকাল ৯টার দিকে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে।
তাঁরা হলেন, রাজশাহীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারী (৪২) এবং অতিরিক্ত মহানগর দায়রা জজ জয়ন্তী রানী (৪০)। তাঁদের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তাঁরা রাজশাহী নগরীর রাজপাড়া থানার পার্কের মোড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। শুক্রবার সকালে নাস্তা করার পর এ বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তাঁরা।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর জুয়েল অধিকারীকে ১৭ নম্বর এবং জয়ন্তী রানীকে ৩৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে শারীরীক অবস্থার অবনতি হলে জুয়েল অধিকারীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। আর জয়ন্তী রানীকে রাখা হয় ৩ নম্বর কেবিনে। ভর্তির সময় হাসপাতালের জরুরি বিভাগে অসুস্থতার কারণ হিসেবে লেখা আছে ‘ফুড পয়জনিং’।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ভর্তির পর বিচারক জয়ন্তী রানীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি তাঁকে জানিয়েছেন যে, বাসার কাজের মেয়ে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দিতে পারে।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে তাঁদের কিছু জানানো হয়নি। তবে হাসপাতাল থেকে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তিনি বিচারক দম্পতিকে দেখে এসেছেন। যেহেতু কেউ কোনো অভিযোগ করেননি, তাই এটা নিয়ে তাঁরা তদন্ত শুরু করেননি। অভিযোগ পেলে তদন্ত শুরু করবেন
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম ...
রাহাদ সুমন | বরিশাল ব্যুরো: ফ্যাসিস্টের দোসর ও জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগ তুলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে তার কার্যালয় থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দিয় ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ...
সব মন্তব্য
No Comments