ডেস্ক রিপোর্ট: তথাকথিত অভিযানের নামে নায়িকা ও মডেলদের চরিত্র হনন ও সম্ভ্রমহানি বন্ধ, ক্যাসিনো-মাদক ব্যবসা ও পর্ণোগ্রাফির পৃষ্ঠপোষক মাফিয়া গডফাদারদের গ্রেফতার ও বিচার করার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আজ ১২ আগস্ট সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ। বক্তব্য রাখেন জোটের নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড আব্দুল্লাহ আল কাফী রতন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড মানস নন্দী, ইউসিএলবি’র নেতা কমরেড নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বাচ্চু ভূইয়া, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা কমরেড রুবেল শিকদার। সভা পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন।
বক্তাগণ বলেন, সরকার করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি বাস্তবায়ন, টেস্ট, চিকিৎসা এবং টিকা সংগ্রহ ও প্রয়োগে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। করোনা চিকিৎসা ও টিকা নিয়ে সরকারের অব্যবস্থাপনা, পরিকল্পনাহীনতা-সমন্বয়হীনতা, নৈরাজ্য সৃষ্টি ও দুর্নীতির জন্ম দিয়েছে। গণটিকা কার্যক্রমকে দলীয়করণ করে প্রতিটি টিকা কেন্দ্রকে করোনা বিস্তারের হটস্পটে পরিণত করা হয়েছে।
নেতৃবৃন্দ ক্যাসিনো-মাদক ব্যবসায়ী ও পর্ণোগ্রাফির পৃষ্ঠপোষক মাফিয়া গডফাদার ও সিন্ডিকেটের হোতাদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব, তোপখানা রোড, পল্টন, মুক্তাঙ্গন, নূরহোসেন স্কোয়ার হয়ে সচিবালয়ের পূর্বগেটে পুলিশী বাঁধার মুখে সেখানেই সমাবেশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ শেষ করেন।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments