এস. এম সাব্বির হোসেন, কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রা উপজেলা আওয়ামী যুবলীগের আয়ােজনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া ও আলােচনা সভা ১৭ মে সকাল ১১ টায় কয়রা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।
কয়রা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাে: জাফরুল ইসলাম পাড়ের সঞ্চালনায় আলােচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরায় দেশ ও জাতি কলঙ্কমুক্ত হয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত দল হিসেবে আওয়ামী লীগকে, জাতি হিসেবে বাঙ্গালীকে এবং দেশ হিসেবে বাংলাদেশকে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায়। তবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আগামীতে জাতীয় নির্বাচন। তাই শুরু হয়েছে দেশি-বিদেশি ষড়যন্ত্র। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, তাদের মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। আমাদের স্মরণে রাখতে হবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে, বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশ মানুষ নিরাপদ থাকবে। দেশের উন্নয়ন হবে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোশারফ হোসেন, যুবলীগের সিনিয়র সহ সভাপতি জিএম মােস্তাফিজুর রহমান, সহ সভাপতি মাে: আক্তারুজ্জামান (আকতার), যুগ্ন সাধারন সম্পাদক আক্তারুজ্জামান (খােকন), উপজেলা যুবলীগের সদস্য এসএম মাসুম বিল্লাহ, মাে: ওলিউর রহমান (খােকা), যুবলীগ নেতা এ্যাড. আরাফাত হােসেন, সম আজগর আলী, জিএম জামিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাে: শরিফুল ইসলাম টিংকু, সাধারন সম্পাদক মাে: আমিনুল হক বাদল, সাবেক সভাপতি মেহেদি হাসান দিদার, সদর ইউনিয়ন শ্রমিককীগের সাধারণ সম্পাদক রােকনুজ্জামান রােকন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আক্তারুল ইসলাম সৌরভ এবং জেড এম হুমায়ুন কবির নিউটন প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments