ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, কুড়িগ্রাম জেলার উলিপুরের পান্ডুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা মোঃ আমিনুল ইসলাম মারা গেছেন। (৫২) হার্টের সমস্যায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, জাপা নেতা মোঃ আমিনুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় জনাব জি এম কাদের বলেন, আমিনুল একজন দক্ষ ও কর্মীবান্ধব সংগঠক এবং জাতীয় পার্টির প্রতি নিবেদিত প্রান নেতা ছিলেন। তার এই অকাল মৃত্যু জাতীয় পার্টির জন্য এক অপূরণীয় ক্ষতি যা সহসাই পূরণ হবার নয়। জাতীয় পার্টির প্রতি তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। জনাব জি এম কাদের, আমিনুল ইসলাম এর রুহের মাগফিরাত কামনা করেন।
অনুরূপ এক শোকবার্তায় জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, জাপা নেতা মোঃ আমিনুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
মোঃ আমিনুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী ১ মেয়ে ১ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রাত ৯ টায় রংপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ও আগামীকাল সকালে কুড়িগ্রামের উলিপুরের নিজ গ্রামে নামাজে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments