আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি ও রয়টার্স জানায়, বৃহস্পতিবার রাতে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিরাপত্তা চৌকিতে ধাক্কা দিয়ে এই হামলা চালানো হয়। হামলার স্থান খাইবার পাখতুনখাওয়ার ট্যাংক জেলা, যা আফগানিস্তান সীমান্তবর্তী।
পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, "পনেরো জন সাহসী ভূমিপুত্র যার মধ্যে বারোজন সামরিক, দুজন পুলিশ এবং একজন বন বিভাগের সরকারি কর্মকর্তা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন এবং শাহাদাত বরণ করেছেন"। সেনাবাহিনী আরও জানায়, হামলাকারীরা নিরাপত্তা ভেদ করতে ব্যর্থ হয়ে বিস্ফোরক ভর্তি গাড়িটি চৌকির বাইরের দেয়ালে ধাক্কা দেয়, ফলে চৌকির অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
টাইমস নাউ জানিয়েছে, যৌথভাবে সেনাবাহিনী ও পুলিশ দ্বারা পরিচালিত এই চৌকিতে হামলাটি ঘটে বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাতে, ট্যাংক জেলায়। হামলার পর পাল্টা অভিযানে ১২ জন চরমপন্থী নিহত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।
এদিকে স্থানীয় তালেবান গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, চারজন আত্মঘাতী বোমা হামলাকারী এই হামলায় অংশ নিয়েছিল।
সাম্প্রতিক মাসগুলোতে উত্তর-পশ্চিম পাকিস্তানে জঙ্গি তৎপরতা তীব্রভাবে বেড়েছে। ইসলামাবাদ বলছে, জঙ্গিরা আফগানিস্তানে নিরাপদ আশ্রয় নিয়ে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে, যদিও কাবুল এই অভিযোগ অস্বীকার করে আসছে।
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে চরম নিরাপত্তা সংকটে পড়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর হামলার পর বিমানবন্দর ...
সব মন্তব্য
No Comments