স্টাফ রিপোর্টার:ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর পুরস্কার বিতরণী আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি, ২০২৫) ডিআরইউ কার্যালয়ে জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মনোয়ারুল ইসলাম বলেন, গত ১৫ বছর নানাবিধ কারণে সাংবাদিকতা নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন ছিল। বিশেষ করে সাংবাদিকতার মানের ক্ষেত্রে। তাই অনুরোধ থাকবে আমরা যারা সাংবাদকিতা করি তারা যেন এই পেশার মর্যাদা রেখে সততার সাথে কাজ করি। পাশাপাশি তিনি ডিআরইউ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি সব সময় ডিআরইউ’র পাশে ছিলাম, আছি এবং থাকবো।
পুরুষ এককের চ্যাম্পিয়ন আবদুল্লাহ শাফী, রানার আপ শামীম আহমেদ ও তৃতীয় সোহেল হোসেন পাটোয়ারী।
নারী এককে চ্যাম্পিয়ন মাকসুদা লিসা, রানার আপ জাহিদা পারভেজ ছন্দা ও তৃতীয় তাসকিনা ইয়াসমিন।
স্টাফদের এককে চ্যাম্পিয়ন জসিম উদ্দিন, রানার আপ জাকির হোসেন বাবুল ও তৃতীয় ফিরোজ হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মোঃ জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির) ও সুমন চৌধুরী।
৯ দিনব্যাপী প্রতিযোগিতায় ডিআরইউ'র ৬৫ জন সদস্য ও ১৬ জন স্টাফ অংশগ্রহণ করেন।
বিজয়ীদের ট্রফি ছাড়াও নগদ অর্থ প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments