স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ও রামপুরা পর্যন্ত অন্তত ৮টি গুরুত্বপূর্ণ স্থানে এই বিস্ফোরণ ঘটে। সবশেষ রাত ১০টার পর কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনাও ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনের প্রথম ঘটনা ঘটে জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন ফরচুন শপিং মলের সামনে। সেখানে দুটি ককটেল বিস্ফোরিত হয়। সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়। বনানী থানার এসআই মো. তারেক জানান, কেউ উপর থেকে ককটেল নিচে মেরেছে। প্রায় একই সময়ে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে। শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই মো. হাসানুর বলেন, প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে তদন্ত করছেন। এই ঘটনায় একজন রিকশাচালক আহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
এর কয়েক মিনিট পর রাত ৭টা ৫৮ মিনিটে বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে এবং রাত ৯টা ১০ মিনিটের দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে ককটেল বিস্ফোরণ ঘটে। বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মলয় এবং হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়েছেন।
রাত ১০টার পর কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাত ১০টার পর থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন দুর্বৃত্তরা লাগিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন কিছু বলা যাচ্ছে না, আমরা জানার চেষ্টা করছি।
সর্বশেষ রাত ১১টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনের সড়কে জোড়া হাতবোমা বিস্ফোরণের তথ্য দিয়েছে পুলিশ। রামপুরা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, বিটিভির সামনে বিপরীত পাশের সড়কে ককটেল বিস্ফোরণ হয়েছে, যেটি হাতিরঝিল থানা এলাকায় পড়েছে।
একই দিনে রাজধানীর ছয়টি স্থানে অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তথ্য। ধারাবাহিক এসব ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রে হতাহতের খবর না পাওয়া গেলেও জনমনে আতঙ্ক ছড়িয়েছে। কে বা কারা এর সঙ্গে জড়িত এবং ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কিনা, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। প্রতিটি ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
সব মন্তব্য
No Comments