দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় পতাকার রুপকার জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতা হত্যার ২৪তম বার্ষিকী পালিত হয়েছে। কাজী আরেফ পরিষদ ও শহীদ ইয়াকুব আলী স্মৃতি সংসদ সহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ফিলিপনগর পিএম কলেজ চত্বরে শহীদ ইয়াকুব আলীর কবরে জাসদ নেতৃবৃন্দ, শহীদ ইয়াকুব আলী স্মৃতি সংসদ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন। এরপর পিএম কলেজ চত্বরে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। শহীদ ইয়াকুব আলী স্মৃতি ট্রাষ্টের সভাপতি শরিফুল কবির স্বপনের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিএম কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, দৌলতপুর জাসদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নান্নু মাষ্টার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও শহীদ ইয়াকুব আলীর ছেলে ইউসুফ আলী রুশো সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন।
উলেখ্য, ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারী বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস বিরোধী এক জনসভায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদ সভপাতি কাজী আরেফ আহমেদ, জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, সাধারন সম্পাদক এ্যাড. ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও শমসের মন্ডল সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। হত্যাকান্ডের ঘটনায় সে সময় দেশজুড়ে ব্যাপক তোলপাড় ও আলোড়ন সৃষ্টি হয়।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
চট্টগ্রাম অফিস: ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক শান্তিপূর্ণ লংমার্চ শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) স ...
সব মন্তব্য
No Comments