যশোরে নির্বাচনী জনসভা
যশোর অফিস: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর ভূমিকা দেশের মা-বোনদের নিরাপত্তার প্রশ্নে গুরুতর ব্যর্থতার প্রমাণ দেয়। তিনি অভিযোগ করেন, সে সময় তাদের কর্মকাণ্ডের কারণে অসংখ্য নারী নির্যাতনের শিকার হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন, অতীত ইতিহাসই প্রমাণ করে যে নারীদের মর্যাদা ও অধিকার রক্ষায় এদের কোনো আন্তরিকতা ছিল না।
তারেক রহমান বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নতুন প্রজন্মকে জানতে হবে, যাতে ভবিষ্যতে দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাটি ঘিরে যশোর শহর ও আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
সব মন্তব্য
No Comments