রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাংবাদিক সঞ্জয় কুমার দাস লিটুর স্ত্রী বীথি সরকার।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক একেএম মুশিউল মুনীর।
সঞ্জয় কুমার দাস লিটু দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পটুয়াখালী প্রতিনিধি। ৩২ বছর বয়সী বীথি সরকার রেখে গেছেন দুই সন্তান।
লিটু বলেন, তিনদিন আগে তার স্ত্রী ও সাত বছর বয়সী মেয়ে জ্বরে আক্রান্ত হয়। এর মধ্যে মেয়ে সুস্থ হয়ে উঠলেও স্ত্রীর জ্বর কমেনি। বুধবার তাকে চিকিৎসকের কাছে নিলে ডেঙ্গু শনাক্ত হয়। প্রথমে বীথিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার রক্তের প্লাটিলেট দ্রুত কমে যাওয়ায় তাকে আইসিইউতে রাখার পরামর্শ দেন চিকিৎসকরা।
কিন্তু ঢাকা নিয়ে যাওয়ার মতো সময় ছিল না জানিয়ে লিটু আরও বলেন, “রাত ৮টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে বীথিকে ভর্তি করা হয়। কিন্তু ভোরে সে আমাদের ছেড়ে চলে যায়।”
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক একেএম মুশিউল মুনীর বলেন, “বর্তমানে ডেঙ্গুর প্রকোপ কমেছে। বর্তমানে হাসপাতালে ১৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আমরা চেষ্টা করছি রোগীদের সুস্থ করে তুলতে। আমাদের সব রকমের সেবা চালু রয়েছে। বীথি সরকার শেষ মুহূর্তে এসেছেন। তবুও আমরা চেষ্টা করেছিলাম।”
পরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালীর মহাশশ্মানে বীথি সরকারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments