চট্টগ্রাম অফিস: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বীর মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বীর মুক্তিযোদ্ধারা এখন জীবন সায়াহ্নে। তাদের কোনো চাওয়া পাওয়া নেই, তাই কোনো বিভাজনও থাকতে পারে না। তিনি বলেন, জীবনের এ পর্যায়ে এসে তাদের সমাজের জন্য অনুকরণীয় আদর্শের জীবন গড়তে হবে যেন সন্তানেরা গর্ব করে জাতির সামনে তা তুলে ধরতে পারে।
উপদেষ্টা গতকাল চট্টগ্রাম নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অবঃ) মোহাম্মদ জিয়া উদ্দিন আহমেদ, বীর উত্তম এর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, দেশে অনিবার্যভাবে নির্বাচন হবে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে প্রস্তুত। সবাই উৎসবমুখর নির্বাচন দেখতে চায়, ভোটের মাধ্যমে দেশের মালিকানা প্রতিষ্ঠা করতে এবং নিজের প্রতিনিধি নির্বাচন করতে চায়। তিনি আরো বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে মুক্তিযোদ্ধাদের দায়িত্ব অনেক। তাদের জাতির স্বার্থে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে হবে এবং নতুন প্রজন্মকে সঠিক পথ দেখাতে হবে।
বক্তারা বলেন, লে. কর্নেল জিয়া উদ্দিন আহমেদ ছিলেন তেজস্বী পুরুষ। তিনি নিভৃতচারী ও প্রচার বিমুখ মানুষ ছিলেন । তবে যখনই মানুষের অধিকার ভূ-লুণ্ঠিত হয়েছে, শোষণ আর বঞ্চনার শিকার হয়েছে তখন কর্নেল জিয়া উদ্দিন প্রতিবাদ করেছেন। ব্যানার হাতে একাকী রাস্তায় নেমে পড়েছেন, কারো রক্তচক্ষুকে ভয় পাননি।
চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইকরামুল করিম, বীর মুক্তিযোদ্ধা ডা. তালুকদার মাহফুজ, বীর মুক্তিযোদ্ধা মো. ফাহিম, বীর মুক্তিযোদ্ধা মহব্বত খানসহ অন্যান্যরা বক্তৃতা করেন।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে শহিদ সকল বীর মুক্তিযোদ্ধার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় সকল শহিদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
রংপুর অফিস: রাজনীতির নামে কোনো সংঘাত বা হানাহানি নয়, বরং আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বা ...
স্টাফ রিপোর্টার: সন্তানকে সম্পত্তি দান করার পরও আজীবন বাবা-মার ভোগ-দখলের অধিকার নিশ্চিত করে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে আইনমন্ত ...
স্টাফ রিপোর্টার: পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৬।এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রে ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের বিরোধিতা করে আন্দোলনের দায়ে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্প ...
সব মন্তব্য
No Comments