ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে তৃণমূলের প্রার্থী বাছাইয়ে পিছিয়ে গেছেন বর্তমান চেয়ারম্যান মো. এনামুল হক। আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে তৃণমূলের তালিকায় তার নাম দেওয়া হয়েছে দুই নম্বরে।
নেতা-কর্মীরা মনে করছেন, মূলত নিজে নৌকা নিয়ে পাস করেও উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে নৌকার বিরোধিতা করা, চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে আশ্রয়ণ প্রকল্পসহ নানান ধরণের উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মে জড়িয়ে পড়ায় মনোনয়ন দৌঁড় থেকে পিছিয়ে পড়েছেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলাও নির্বাচনের আগে আলোচনায় চলে এসেছে।
এনামুল হকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে। ২০১১ সালে প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হন এনামুল হক। ওই নির্বাচনে নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করলেও প্রশাসনের তৎপরতায় নিরপেক্ষ ভোটে তার ভরাডুবি হয়। তবে সর্বশেষ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জয়লাভ করেন।
পরে তিনি আলোচনায় আসেন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরোধিতা করে। এ নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়। যে কারণে এবারের ভোটে যেন তিনি কোনোভাবেই নৌকা প্রতীক না পান সে বিষয়ে একট্টা হয় তৃণমূল। এরই প্রেক্ষিতে তৃণমূলের বাছাই তালিকায় তার নাম দুই নম্বরে যায়।
অনেকে অভিযোগ করেছেন, উপজেলা পরিষদ নির্বাচনের সময় তিনি নিজের হাতে নৌকার পোস্টার ছিড়ে ফেলেন। বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের দক্ষিণ পশ্চিম পাড়ার আওয়ামীলীগের ভোটব্যাংক হিসেবে পরিচিতদের বাড়ি বাড়ি গিয়ে প্রকাশ্যে নৌকায় ভোট না দেওয়ার জন্য হুমকি দেন। আশ্রয়ণ প্রকল্প নিয়ে অনিয়ম এলাকায় মুখে মুখে। ওই নিজ পছন্দের মানুষকে আশ্রয়ণ প্রকল্পের বেশির ভাগ ঘর বরাদ্দ পাওয়ার ব্যবস্থা করেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি একাধিক বাড়ি, গাড়ি, রেস্টুরেন্ট এর মালিক হওয়ার অভিযোগও পাওয়া গেছে। বিদ্যাকুট ইউনিয়নের চেয়ারম্যান এনামুল বলেন, উপজেলা নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করেছি। এটা সত্য, তবে কোন দুর্নীতি করিনি।
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
সব মন্তব্য
No Comments