স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত বাসভবন ‘সুধা সদন’ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ২০ বছর বয়সী ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে সুধা সদন থেকে। নিহতের নাম শাকিল। তার বাবার নাম সেকান্দার আলী মাতুব্বর এবং মায়ের নাম আসমা বেগম। তিনি রাজধানীর রায়েরবাজার এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, স্থানীয়দের খবরের ভিত্তিতে সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
ওসি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে সকালে ওই যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সিআইডির ক্রাইম সিন ইউনিট ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত শাকিল মাদারীপুরের বাসিন্দা এবং পরিবারের সঙ্গে ঢাকায় থাকতেন। তার স্ত্রী ফারজানা আক্তার সাথী পুলিশকে জানিয়েছেন, তার স্বামী মাদকাসক্ত ছিলেন। পারিবারিক কলহের জেরে প্রায় চার মাস আগে তিনি স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ওসি জানান, মৃত্যুর সঠিক কারণ এখনও নির্ধারণ করা যায়নি এবং তদন্ত চলছে।
উল্লেখ্য, সুধা সদন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন ছিল। সরকার পতনের পর গত ৫ ফেব্রুয়ারি ভবনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং সম্প্রতি সেখানে কিশোর গ্যাং ও মাদকসেবীদের আড্ডার অভিযোগ উঠেছিল।
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা এমন একটি প্রক্রিয়া যা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়; ...
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করা হবে। শুক্রবার (২৪ জুলাই) মো. সাহাবুদ্দিনের পদত্যাগে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় গণমাধ ...
সব মন্তব্য
No Comments