নাটোর প্রতিনিধি: নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র-জনতা মৈত্রী সমাবেশের মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার(১১ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠ তৈরি মঞ্চ ভাঙচুর করে দুর্বৃত্তরা। বিকেল তিনটায় এই মঞ্চে সমাবেশ হওয়ার কথা ছিল। সংবাদ লেখা পর্যন্ত ( বিকেল সাড়ে তিনটায়) এখনো কেন্দ্রীয় সমন্বয়করা সমাবেশ স্থলে এসে পৌঁছায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে বারোটায় দিকে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে নাটোরের ছাত্র আন্দোলনের অংশগ্রহনকারীদের মত বিনিময় সভায় ছাত্রদের দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। সেই সভা চলা অবস্থায় দুপুর ২ টার দিকে দুর্বৃত্তরা এনএস কলেজ মাঠের সমাবেশের মঞ্চ ভাংচুর করে।
আয়োজকদের দাবি, অনিমা চৌধুরী অডিটোরিয়াম ছাত্রদের যে পক্ষ হট্টগোল বাধায় তারাই সেখান থেকে বের হয়ে এসে সমাবেশের মঞ্চ ভাঙচুর করে।
সদর থানার উপপরিদর্শক মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছতেই দুর্বৃত্তরা চলে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments