চট্টগ্রাম অফিস: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোকিত সমাজের উদ্যোগে চট্টগ্রাম সিটির কর্নেল হাটের কাট্টলী নুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আগামী ১ মে সকাল দশটায় নাটক ‘ছোলেমান বাদশার প্রার্থনা’ মঞ্চস্থ হতে যাচ্ছে। নাটকটি প্রযোজনা করেছে বীজন নাট্য গোষ্ঠী।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন জুয়েল, সাবেক মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, কবি ও লেখক গোলাম মাওলা জসিম।
আয়োজনের প্রথম পর্বে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বে আহাম্মদ কবির রচিত ও মোশারফ ভূঁইয়া পলাশ নির্দেশিত নাটক ‘ছোলেমান বাদশার প্রার্থনা’ মঞ্চ'স্থ হবে। নাটকটিতে একজন শ্রমিক কিভাবে তার আয়ের একটা অংশ সংসারের জন্য ব্যয় করে এবং সে নিজেই শ্রম দিয়ে পৃথিবীর সব নিত্য প্রয়োজনীয় পণ্য নির্মাণ করে তার ব্যাখ্যা দেয়া হয়েছে। সে এটাকে তার অহংকার ও গর্ব হিসেবে নিজেকে উপলব্ধি করে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সায়েম উদ্দিন, আবদুল মান্নান, মো. হারুন উর রশীদ, বীনা দাশ গুপ্ত, রহিমা আক্তার প্রমা।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments