রাহাদ সুমন,বরিশাল: বরিশাল সরকারি বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা, পূর্ণাঙ্গ রোডম্যাপ ও দ্রুত নির্বাচনের দাবিতে মতবিনিময় সভা করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীরা দ্রুত নির্বাচন কমিশন গঠন, বাকসুর গঠনতন্ত্র সংশোধন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। সভায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও অংশগ্রহণ করেন।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের অধিকার প্রয়োগ করতে পারছে না। সভায় উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, মো. কামরুল ইসলাম, মো. হাসনাইনসহ অনেকে। ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আশা করছেন, দ্রুত নির্বাচন হলে বাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হবে।
এ সময় দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা, পূর্ণাঙ্গ রোডম্যাপ ও নির্বাচনের দাবি করে শিক্ষার্থীরা বলেন, ছোট অথবা বড় যেকোনো সমস্যা সমাধানে তাদের একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে আন্দোলন। ফলে ২২টি বিষয়ে অধ্যয়নরত প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর অ্যাকাডেমিক ক্ষতির পাশাপাশি পড়তে হচ্ছে দুর্ভোগে। তবে ডাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শুরু হওয়ায় নতুন করে ভাবছেন শিক্ষার্থীরা। কলেজ প্রশাসনকে শিক্ষার্থীদের সমস্যাগুলো জানানো ও সেগুলো দ্রুত সমাধানে ছাত্র সংসদ নির্বাচন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments