স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কৃষিবিদ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে কৃষিবিদ মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদে কৃষিবিদ ড. মো. আকিকুল ইসলাম আকিক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৩০টি পদে দুইটি প্যানেলে মোট ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে হুমায়ুন-আতিকুল প্যানেল ৩০টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদেই জয়লাভ করেছে।
গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর গাবতলী বিএডিসি কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার অডিটোরিয়ামসহ পাঁচটি বিভাগে পৃথক কেন্দ্রে একযোগে এই নির্বাচনের ভোট গ্রহণ হয়। নির্বাচনে বিএনপি সমর্থিত হুমায়ুন-আতিকুল প্যানেলটি ও জামায়াতে ইসলামী সমর্থিত মাহমুদুল আলম-শফিকুল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। তিনশো জন ভোটার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনী ফলাফলে বলা হয়, নির্বাচনে হুমায়ুন-আতিকুল প্যানেলে সভাপতি পদে কৃষিবিদ মো. হুমায়ুন কবির ২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা কৃষিবিদ মোহাম্মদ মাহমুদুল আলম পয়েছেন ৮৯ ভোট। সাধারণ সম্পাদক পদে কৃষিবিদ ড. মো. আকিকুল ইসলাম আকিক ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা কৃষিবিদ ড. মো. শফিকুল ইসলাম পয়েছেন ১০৩ ভোট।
হুমায়ুন-আতিকুল প্যানেলে নির্বাচিত অন্যান্যরা হলেন- যুগ্ম সম্পাদক কৃষিবিদ মীর এনামুল হক (মুন্না) ও কৃষিবিদ মো. ফারুক হোসেন, দপ্তর সম্পাদক কৃষিবিদ মো. নেয়ামুল নাসির, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ কে এম আবুল কালাম (আজাদ), কোষাধ্যক্ষ কৃষিবিদ মো. আব্দুর রহমান চৌধুরী (দুলাল), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কৃষিবিদ লায়লা আক্তার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শাহীনুর ইসলাম (সুমন) এবং সদস্য পদে কৃষিবিদ ড. মো. নাজমুল ইসলাম মানিক, কৃষিবিদ মেজবাহ উদ্দিন আহমেদ, কৃষিবিদ এ কে এম কামরুজ্জামান (শাহীন), কৃষিবিদ মো. শহীদুল ইসলাম (শিপন), কৃষিবিদ মো. এনামুল হক, কৃষিবিদ মো. হারুন অর রশীদ, কৃষিবিদ মো. আশরাফুল আলম ও কৃষিবিদ মো. আওলাদ হাসান সিদ্দিকী।
নির্বাচনে মাহমুদুল আলম-শফিকুল প্যানেলের নির্বাচিতরা হলেন- জ্যেষ্ঠ সহ-সভাপতি কৃষিবিদ ড. মো. মাহাবুবুর রহমান, সহ-সভাপতি কৃষিবিদ খালেদুম মনিরা, প্রচার সম্পাদক কৃষিবিদ মো. নাসির উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক কৃষিবিদ মো. হাফিজুর রহমান, কৃষি, পরিবেশ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ড. মোহাম্মদ সাইদুল ইসলাম এবং সদস্য পদে কৃষিবিদ ড. মো. ইসবাত, কৃষিবিদ মো. আল মামুন মেহেদী হাসান, কৃষিবিদ ড. মো. ইব্রাহিম খলিল এবং কৃষিবিদ ড. বশির আহম্মেদ।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট পাহাড়ধস এবং বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে প্রাণ হা ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সব মন্তব্য
No Comments