সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধি : জামালপুরে এরিয়া প্রোগ্রাম (এপি) এর আওতায় আড়াই হাজার দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল ও বালতি বিতরণ করেছে ওয়াল্ড ভিশন।
বুধবার (২০ ডিসেম্বর) ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ও জামালপুর উন্নয়ন সংঘের বাস্তবায়নে শহরের পাথালিয়া হযরত শাহজালাল (রাঃ) উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল ও বালতি বিতরণ করা হয়।
জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহনাজ ফেরদৌস এই বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন।
কম্বল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড ভিশনের জামালপুরের (এসিও) সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা,কনসালটেন্ট প্রত্যয়, সহকারী পরিচালক (কর্মসূচি) মুর্শেদ ইকবাল, হযরত শাহজামাল(রঃ) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, জামালপুর এপি'র এরিয়া ম্যানেজাার সাগর ডি কস্তা, উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিনারা প্রমুখ।
এসময় জামালপুর সদর উপজেলার লক্ষিরচর, শরিফপুর এবং পৌরসভার ৪টি ওয়ার্ডের ২ হাজার ৫শ ৪০ জন হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল ও বালতি বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করায় উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি সমাজের বিত্তবান ও অন্যান্য সংস্থার প্রতি প্রকৃত শীতার্ত মানুষদের চিহ্নিত করে শীতবস্ত্র বিতরণে আহ্বান জানান।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments