স্টাফ রিপোর্টার: জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, তামাকপণ্যের উৎসকর হার এবং মূল্যবৃদ্ধিতে তামাক পণ্যের চেয়ে ক্ষতিকর মাদকদ্রব্যের ব্যবহার বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
সম্প্রতি এনবিআর কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এনবিআর চেয়ারম্যান বলেন, গাজা দিয়ে যদি হিরোইন ইয়াবা ঠেকানো যায় তাহলে আমি গাঁজার পক্ষে। তিনি আরো বলেন, যখন গাজার সুলভ মূল্য ছিল তখন হেরোইন অন্যান্য খারাপ মারাত্মক নেশা এবং মানুষ খুনের ধরন কেমন ছিল? বর্তমানে তা কেমন তা স্টাডি করা দরকার
তিনি বলেন, তামাক পণ্যের মূল্য বৃদ্ধির কারণে উচ্চ বিদ্যালয় নিম্নবিত্ত মানুষের নেশা ছাড়বেনা বরং সন্তানের পড়ার খরচ কেটে সেই টাকা দিয়ে নেশা করবে এবং স্বাস্থ্যকর খাবার খেতে পারবে না।
তামাক বিরোধী সংগঠনগুলোকে এনবিআর চেয়ারম্যান বলেন, আপনারা তামাকের দাম বৃদ্ধির কত কথা বললে তামাক কোম্পানিগুলো খুশি হয়, আমরাও খুশি হই। কিন্তু তামাকের মূল্যবৃদ্ধির ফলে তামাক নিয়ন্ত্রণে আসবে এ ধারণা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে।
দাম বাড়িয়ে ফেনসিডিল হেরোইন এর দিকে ঠেলে দিতে চাইনা। তামাক পণ্যের মাত্রাতিরিক্ত দাম বাড়ানোর কারণে অন্যান্য মাদক দ্রব্য ব্যবহার বাড়ছে কিনা তা খতিয়ে দেখার আহবান এনবিআর চেয়ারম্যানের।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments