রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলা কৃষকলীগের আহবায়ক কমিটিতে কামরুল হাসান সেলিমকে যুগ্ম আহবায়ক হিসেবে কো-অপ্ট করা হয়েছে। ৫ জানুয়ারী সন্ধ্যায় উপজেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিমকে উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক পদে কো-অপ্ট করা হয়। আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় উপজেলা কৃষকলীগের আহবায়ক এমএ ওহাবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হাসান সুৃমন,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার,উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন রানা,কামাল হোসেন বিপ্লব ও জাহাঙ্গির হোসেন প্রমুখ। এদিকে দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতা মুজিব অন্তঃপ্রাণ কামরুল হাসান সেলিম উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক হওয়ায় দলীয় নেতা কর্মীরা তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments