সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের সব স্বাস্থ্যবিধি মেনেই শ্রেণিকক্ষে পাঠদান হবে। আশা করছি সংক্রমণ বাড়বে না। এরপরও যদি কোথাও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় হবে। প্রয়োজনে যদি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়, সেটা করতেও দ্বিধা করব না।
শনিবার (১১ সেপ্টেম্বর) জামালপুর শহর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগদানের আগে জামালপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (ঢাকা বিভাগ), তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী (নাদেল), কেন্দ্রীয় কমিটি সদস্য মারুফা আক্তার পপি, সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, আবুল কালাম আজাদ, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা, জামালপুর পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
স্টাফ রিপোর্টার: একাডেমিক শৃঙ্খলা ও পরীক্ষা কেন্দ্রিক নিবিড় পর্যবেক্ষণ, সহ-শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে সমান গুরুত্ব, শিক্ষক-অভিভাবক সমন্বয় সাধন, চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীল ...
সব মন্তব্য
No Comments