মো: নূর উন নবী সিয়াম, নোবিপ্রবি প্রতিনিধি: নোবিপ্রবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৩-২৪ ফাইনালে সমাজবিজ্ঞান বিভাগকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ।
সোমবার (১১ মার্চ) বিকাল ৪:৩০ মিনিটে নোবিপ্রবি কেন্দ্রীয় খেলার মাঠে উক্ত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে মনিরুজ্জামান আকাশ ফ্রি-কিকে গোল করলে এগিয়ে যায় এমআইএস বিভাগ। পরবর্তীতে আর গোল না হওয়ায় ১-০ ব্যবধানে জয় পায় তারা। ফাইনাল ম্যাচে ১ গোল করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন এমআইএস বিভাগের মনিরুজ্জামান আকাশ এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন সঞ্জয় নুনিয়া। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের রবিউল আউয়াল পিয়াস।
পরিশ্রম কখনো বৃথা যায় না এই কথাকে সত্য প্রমাণ করেছে এমআইএস বিভাগ। ভালো খেলেও এর আগের কোনো টুর্নামেন্টে জয় না পাওয়া দল এইবার ছিল জয়ের ক্ষুধায় মরিয়া। টুর্নামেন্টের আগে দীর্ঘ দিন তারা অনুশীলন করেন।
এমআইএস বিভাগের অধিনায়ক মনিরুজ্জামান আকাশ বলেন, এটা আমাদের প্রথম ফাইনাল। আমরা আত্মবিশ্বাসী ছিলাম ম্যাচ জিতবো। ডিপার্টমেন্টের সবার সাপোর্ট আর প্লেয়ারদের পরিশ্রমের কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনতে পেরেছি।
এমআইএস বিভাগের সহকারী অধ্যাপক তন্ময় দে বলেন, আমরা আসলে স্পোর্টসে অনেক ভালো তবে ফুটবল বা ক্রিকেটে ভালো খেললেও ভাগ্য সহায় হয় না। এবার ছাত্ররা অনেক প্রস্তুতি নিয়েছে বিশেষ করে ২০১৭-১৮ সেশনের ছাত্ররা যেহেতু এটা তাদের শেষ টুর্নামেন্ট। প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলেছে বিশেষ করে গোলরক্ষকের কথা বলতেই হয়। সব মিলিয়ে আমি অনেক খুশি এটা আমাদের সাফল্যের খাতায় নতুন একটা পাতা এবং সামনের দিনে এই জয়কে স্মরণ করে আরো ভালো কিছু করার চেষ্টা করবো।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং এমআইএস বিভাগের চেয়ারম্যান ড. মো: জিয়াউল হক বলেন, আমি আমাদের বিভাগের পক্ষ থেকে অনেক আনন্দিত এবং আমাদের দলকে অভিনন্দন। তারা প্রথমবারের মতো ফাইনাল খেলেছে এবং জিতেছে। পাশাপাশি ব্যবসায় প্রশাসন অনুষদের পক্ষ থেকেও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তারা ব্যবসায় প্রশাসন অনুষদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
স্টাফ রিপোর্টার: কাতারের পর ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ধরে রেখেছেন লিওনেল মেসি। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় তুলে নেওয়ার পর দলের লড়াইয়ের ...
স্টাফ রিপোর্টার: ফিফা ওয়েবসাইট ও অফিসিয়াল সূচি অনুযায়ী কোয়ার্টার ফাইনালের বাংলাদেশ সময়সূচি নিশ্চিত করা হয়েছে। শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। শেষ আটে আছ ...
স্টাফ রিপোর্টার: চলতি বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের শেষ ম্যাচে মঙ্গলবার রাতে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে মুখোমুখি হয় কলম্বিয়া ও সুইজারল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটে দুই দলের কেউই গোলের দেখা প ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের একক মালিক হলেন লিওনেল মেসি। ২-০ গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে জিতিয়ে কোয়ার্ ...
সব মন্তব্য
No Comments