মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স মালিক সমিতির কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এ-উপলক্ষ্যে শনিবার (২১শে রমজান) বাদ আছর পাতারহাট বন্দরের হাসপাতাল রোডস্থ "ফুড হ্যাভেন রেস্টুরেন্টে" এক আলোচনা সভা, দোয়া মোনাজাত ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাজী ইলেকট্রনিক্স এর সত্ত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম। আলোচনা সভায় ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ীক নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমিতির কমিটি গঠনের উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে সভার সভাপতি মোঃ সাইফুল ইসলাম উপস্থিত সকল ব্যবসায়ী এবং সদস্যদের সর্বসম্মতিক্রমে হাওলাদার প্লাজা'র সত্ত্বাধিকারী মেহেদি হাসান (রানা)-কে সভাপতি ও পাতারহাট ইলেকট্রিক হাউজ'র সত্ত্বাধিকারী মোঃ আক্তার হোসেন-কে সাধারণ সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট মেহেন্দিগঞ্জ ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স মালিক সমিতির কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ইলিয়াস মিঠু (রাফি টেলিকম), সহ-সাধারণ সম্পাদক মোঃ দুলাল খান (খান ইলেকট্রনিক্স), কোষাধ্যক্ষ মোঃ মামুন হোসেন (মামুন ইলেকট্রিক), দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম (পালোয়ান ট্রেডার্স), সহ-দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (শুভেচ্ছা টেলিকম), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (হাজী ইলেকট্রনিক্স), আইন ও বিচার বিষয়ক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম (বিসমিল্লাহ ইলেকট্রিক), প্রচার সম্পাদক মোঃ রকি মিয়া (রকি এন্টারপ্রাইজ), সহ-প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন (সাদ্দাম ইলেকট্রনিক্স), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (বাংলার আলো সোলার), সদস্য মোঃ দিদারুল ইসলাম (রাফিন ইলেকট্রনিক্স), মোঃ বারেক হোসেন (শাহীন ইলেকট্রিক), আব্দুল কাদের (ফাহিম ইলেকট্রিক), চিত্তরঞ্জন নাথ (মেহেন্দিগঞ্জ ওয়াচ) ও মোঃ আনোয়ার হোসেন (মা ইলেকট্রিক)।
পরে দোয়া মোনাজাত ও ইফতার মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments