পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক নাহীদ আক্তার নাহানের উদ্যোগে শনিবার বিকাল ৪ টায় পাঁচ শতাধিক মোটর সাইকেল নিয়ে ব্যাতিক্রম আয়োজনে র্যালি ও শোভাযাত্রা মধ্য দিয়ে ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
তবে সাবেক সাংগঠনিক সম্পাদক নাহীদ আক্তার নাহান রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাহিদ আক্তার নাহানের নেতৃত্বে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক নেতৃবৃন্দ নগরীর কুমার পাড়ায় অবস্থিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মণি’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন।
অন্য দিকে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী নাহীদ আক্তার নাহান তার কাশিয়াডাঙ্গা থানাধীন চারখুটার মোড়ে অবস্থিত কার্যালয় থেকে ব্যান্ডপার্টি ও ৫০০ মোটরসাইকেল নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন এর ৩০টি ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রা ও আনন্দ র্যালি করেছেন।
র্যালিটি নগরীর ঘোড়াচত্বর,বর্নালীমোড়,রেলগেট,ভদ্রা,তালাইমারী,রাজশাহী মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বিরতি দিয়ে আবারো জিরোপয়েন্ট,
সিএনবি,কোট চত্বর,কাশিয়াডাঙ্গা হয়ে চারখুটার মোড়ে অবস্থিত কার্যালয়ে র্যালি শেষে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments