স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জাসদের সহযোগী সংগঠন জাতীয় নারী জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৮ মার্চ ২০২৬ রবিবার বিকাল ৪:৩০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জাসদের নারী বিষয়ক সম্পাদক ও জাতীয় নারী জোটের নেত্রী সৈয়দা শামীমা সুলতানা হ্যাপির সভানেত্রীত্বে ও রাবেয়া দিলরুবার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো: আনোয়ারুল হক, জাতীয় আইনজীবী পরিষদের নেত্রী হাইকোর্টের আইনজীবী এড. শ্রাবনী গুহ জয়া, জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক পারভেজ আক্তার শিল্পি, শ্রমিক জোট নারী কমিটির যুগ্ম আহবায়ক শেখ শাহনাজ, জাসদ ঢাকা মহানগর পশ্চিমের সহ সম্পাদক নার্গিস আক্তার নীলা, নারী নেত্রী জেসমিনা হোসেন জুই, ছাত্রলীগ(জাসদ) ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য স্বর্ণ কণা দাস প্রমূখ।
আলোচনাসভায় বক্তারা বলেন, নারী ও কন্যা শিশুদের মানবিক মর্যাদা, তাদের জন্য মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কাজ ও সংগ্রামে যুক্ত থাকার মধ্যেই ব্যক্তি, সংস্থা, দল কতটুকু প্রগতিশীল তা প্রমাণিত হয়। বক্তারা বলেন, লিঙ্গ বৈষম্যসহ সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে একসাথে লড়াই করতে হবে। কোটা বৈষম্যের অবসানে কথা বলে যারা বৈষম্য বিরোধী মুখোশ ধারণ করেছিল তাদের মুখোশ খুলে গিয়েছে। তারা নারী ও পুরুষের বৈষম্য, ধনী ও দরিদ্রের বৈষম্য টিকিয়ে রাখার পক্ষের অত্যাচারী, লুটেরা শক্তি। বক্তারা আরও বলেন, ধর্মান্ধ শক্তি নারী অধিকার ও নারী স্বাধীনতা সবচেয়ে বড় শত্রু। আলোচনাসভায় বক্তারা ট্রেড ইউনিয়ন, শ্রেণী— পেশা—সামাজিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলে, রাজনৈতিক নেতৃত্বে নারীর অংশগ্রহণ ও প্রভাব বাড়াতে সকল প্রগতিশীল ব্যক্তি—মহল—দলকে একযোগে কাজ করার আহবান জানান।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments