রাজশাহী ব্যুরো: প্রায় পাঁচ বছর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। সেই হামলার অভিযোগে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নামে মামলা হয়েছে।
রাজশাহী সদর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনুর বাড়ির কেয়ারটেকার মোহাম্মদ আলাউদ্দিন বাদী হয়ে নগরীর চন্দ্রিমা থানায় মামলাটি দায়ের করেছেন।
রাজশাহীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বুধবার (২১ আগস্ট) দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।তবে আসামিরা সবাই পলাতক। তদন্ত শেষে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।এছাড়া আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে বলেও জানান,এই পুলিশ কর্মকর্তা।
এদিকে ওই মামলায় আসামি হিসেবে খায়রুজ্জামান লিটন ছাড়া আরও ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে।এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫০-৬০ জনকে।
দায়েরকৃত মামলার এজাহারে বলা হয়েছে- ঘটনার দিন রাতে বাড়ির সামনে ৪-৫টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এরপর বাড়ির নিচতলায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়। কিন্তু ওই সময় রাজনৈতিক প্রভাবের কারণে তাদের নামে মামলা করা যায়নি।
মামলায় আসামিদের মধ্যে রাজশাহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও সিটি করপোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েলের নামও রয়েছে।
আওয়ামী লীগ নেতা লিটন এবং ডাবলু সরকারের নির্দেশে এবং কোয়েলের নেতৃত্বে ২০১৮ সালের ১০ ডিসেম্বর ভদ্রা আবাসিক এলাকায় থাকা বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বাড়িতে হামলা হয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে এজাহারে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments