স্টাফ রিপোর্টার: দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতের ঘটনায় রোববার (২৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সাত জেলায় অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে কৃষক, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
গাইবান্ধা:
জেলার সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নে ধান কাটার সময় বজ্রাঘাতে তিন কৃষক ঘটনাস্থলেই নিহত হন। একই সময়ে সাঘাটায় ধানখেতে কাজ করার সময় মোবার আলী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। ফুলছড়ির চরাঞ্চলে ঘোড়ার গাড়ি নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে মানিক মিয়া প্রাণ হারান।
জামালপুর:
জেলার পৃথক স্থানে বজ্রাঘাতে দুইজন নিহত এবং অন্তত দুইজন আহত হয়েছেন। সদর উপজেলার চরযথার্থপুর এলাকায় মাঠে কাজ করার সময় হাসমত আলী বজ্রাঘাতে মারা যান। অন্যদিকে মেলান্দহে বাড়ির রান্নাঘরে কাজ করার সময় বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে মর্জিনা নামে এক নারী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
শেরপুর:
ঝিনাইগাতী উপজেলায় বিকেলে বজ্রাঘাতে আবুল হাসান নামে এক প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত হন।
সিরাজগঞ্জ:
তাড়াশ উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে আব্দুল হামিদ নামের এক কৃষকের মৃত্যু হয়। একই দিনে রায়গঞ্জ উপজেলার মল্লিকচান এলাকায় হাসান শেখ নামে এক যুবক বজ্রপাতে প্রাণ হারান।
নাটোর:
সিংড়া উপজেলার চলনবিল এলাকায় ধান কাটার সময় বজ্রাঘাতে সম্রাট হোসেন (২৬) নামে এক শ্রমিক গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া:
গাবতলী উপজেলায় বৃষ্টির সময় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন (৩৫) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন।
পঞ্চগড়:
আটোয়ারী উপজেলার একটি চা বাগানে পাতা উত্তোলনের সময় বজ্রপাতে সোহরাওয়ার্দী (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে এবং সরকার গণমাধ্যমের কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়ার ওপর জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের দেয়া আদেশের পর ডোনাল্ড ট্রাম ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার - বলেছেন প্রধানমন্ত্রী ত ...
সব মন্তব্য
No Comments