স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১ জন এবং সন্দেহজনক হামে ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম ও ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, ১১ জুলাই সকাল ৮টা থেকে ১২ জুলাই সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যে বলা হয়, গত ২৪ ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯০ জন। আর এই সময়ে নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৪ জন। এ নিয়ে চলতি বছরের ৩ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা ১৩ হাজার ৫০ জন।
একই প্রতিবেদন অনুযায়ী, ৩ মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৬৪ জন। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯৪ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় মৃত্যু হওয়া ৫ জনের মধ্যে ঢাকা জেলায় সন্দেহজনক ১ জন এবং নিশ্চিত ১ জনের মৃত্যু হয়েছে। বাকি ৩ জনের বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ হাজার ৬০৫ জন হাম রোগী। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৪ হাজার ৩৪০ জন সন্দেহজনক হাম রোগী।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৩ জন এবং নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এই সময়ে ঢাক ...
সব মন্তব্য
No Comments