সৈয়দ মাহামুদ শাওন, (তানোর-রাজশাহী) প্রতিনিধি : তানোরে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদ ও ২০২৪ সালের জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে তানোর উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ক্লাব কার্যালয়ে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি বকুল হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোদাগাড়ী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) র্মীজা মোঃ আব্দুস সালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন সহ অনেকে।
উপজেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন সরকারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পদকপ্রাপ্ত স্ব-শিক্ষিত কৃষি বিজ্ঞানী নূর মোহাম্মদ, উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সী, তানোর পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুখছেদ আলী, সাধারণ সম্পাদক জুয়েল রানা, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির, তানোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতান, সিনিয়র সাংবাদিক ইমরান হোসাইন, তানোর মডেল প্রেসক্লাবের সিনিয়র সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি হামিদুর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক পাপ্পু কুমার, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মাহমুদ শাওন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রাহিম, আশরাফুল ইসলাম, নয়ন কুমার, এইচএম ফারুক আহম্মেদ, সামসুজোহা, প্রভাষক রেজাউল ইসলাম, জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আন্দোলনকারী কাইয়ুম ও সোহাগ আলী ছাড়াও সুধী সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত আহত ও নিহত পরিবারের উদ্দেশ্যে আমন্ত্রিত অতিথিরা বলেন, ‘দেশের জন্য শহীদদের এই ত্যাগ জাতি কখনও ভুলতে পারবেনা।’ তাঁরা বাংলার আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আহত ও নিহতদের আঙ্কাক্ষা বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদ ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনা ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: আকস্মিক বজ্রপাতে পানবরজের দুইজন শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্ ...
ময়মনসিংহ অফিস: শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর- ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
সব মন্তব্য
No Comments