স্টাফ রিপোটার: ১৯৭১ সালের ১লা মার্চ জেনারেল ইয়াহিয়া খান সংসদ অধিবেশন স্থগিত ঘোষণা করার সাথে সাথেই ছাত্র-জনতার ‘স্বাধীন কর, স্বাধীন কর-বাংলাদেশ স্বাধীন কর’ শ্লোগান দিয়ে ঢাকার রাজপথ দখল, ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন-বটতলায় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ-এর ছাত্র-জনসভায় স্বাধীনতা পতাকা প্রদর্শন ও পতাকা উত্তোলণ, ৩ মার্চ ঐতিহাসিক পল্টন ময়দানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্র-জনভায় বঙ্গবন্ধুর উপস্থিতিতে স্বাধীনতার ইশতেহার পাঠ, ৭ মার্চ সোহরাওয়ার্দি উদ্যানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মধ্যে দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধের ডাক, ৯ মার্চ পল্টনে স্বাধীনতার প্রশ্নে বঙ্গবন্ধুর নেতৃত্ব ও সংগ্রামের প্রতি মাওলানা ভাসানীর নিঃশর্ত সমর্থন ঘোষণা, ১০ মার্চ নিউমার্কেট এলাকায় জনসভায় বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি অধ্যাপক মোজাফফর আহমেদের সমর্থন জ্ঞাপন, ১৯ মার্চ জয়দেবপুর ক্যান্টমেন্টের বাঙালি অফিসার ও সৈনিকদের বিদ্রোহ, ২৩ মার্চ ঐতিহাসিক পল্টন ময়দানে ও সারা দেশে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার পতাকা উত্তোলন ও স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ কর্তৃক স্বাধীনতার পতাকাবাহী কুঁচকাওয়াজ থেকে অভিবাদন গ্রহণ, স্বাধীনতার পতাকা নিয়ে ঢাকা নগরীর রাজপথে সামরিক কায়দায় কুচকাওয়াজ করে বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে বঙ্গবন্ধুকে স্বাধীনতার পতাকা হস্তান্তর ও বঙ্গবন্ধুর বাসভবনে স্বাধীনতার পতাকা উত্তোলন, স্বাধীনতার লক্ষ্যে উত্থিত জাতিকে দমন ও ধবংস করতে ২৫ মার্চ রাতে পাক হানাদার বাহিনীর পোড়ামাটি নীতিতে ক্র্যাকডাউন ও নির্বিচার গণহত্যার সূত্রপাত, ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ঘোষণাসহ ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চের ঐতিহাসিক বীরত্বপূর্ণ ও বিয়োগাত্মক ঘটনাবলীর স্মরণে ‘অগ্নিঝরা মার্চ’ হিসাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ১লা মার্চ ২০২২ মঙ্গলবার বিকাল ৪ টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক, আওয়ামী লীগ এর উপদেষ্টামণ্ডলির সদস্য, সাবেক মন্ত্রী, স্বাধীনতা সংগ্রামী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীন জননেতা জনাব আমীর হোসেন আমু এমপি; কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী, স্বাধীনতা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীন জননেতা জনাব রাশেদ খান মেনন এমপি; জাসদের সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা জনাব শিরীন আখতার এমপি; জাসদ স্থায়ী কমিটির সদস্য, স্বাধীনতা সংগ্রামী বীরমুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, প্রবীন জননেতা জনাব মোশাররফ হোসেন; জাসদের সহ-সভাপতি নুরুল আকতার, বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, মো: মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো: আনোয়ারুল হক, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদযাত্রা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, বিচারহীনতা, রাজনৈতিক সহিংসতা ও সামাজিক অবক্ষয় নিয়ে আজ বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সং ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার-এর হার্টে পরপর দুটি রিং সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ...
রংপুর অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শিশু রামিসাকে শুধু ধর্ষণই করা হয়নি, বরং নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এমন বর্বরোচিত হত্যাকাণ্ড জাতির ...
সব মন্তব্য
No Comments