ডেস্ক রিপোর্ট: কলাগাছের তন্তু দিয়ে সুতা তৈরি শুরু হয়েছে অনেক আগেই। এতোদিন এই সুতা বিদেশে রপ্তানি করা হতো। এই সুতা থেকে কাপড় উৎপাদনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বান্দরবানের জেলা প্রশাসকের উদ্যোগে কলাগাছের সুতায় শাড়ি তৈরি করেছেন মৌলভীবাজারের রাধাবতী দেবী।
উদ্যোক্তারা বলেন, এ শাড়ী তৈরির কারিগর রাধাবতী দেবী। তিনি মৌলভীবাজার থেকে বান্দরবানে এসে এ শাড়ীটি বুনে দিয়েছেন। তার এলাকায় যারা মনিপুরী শাড়ী বুনেন, তারা তাকে বলেছিলেন এ দায়িত্ব না নিতে। কারণ তারা ভয় পাচ্ছিলেন, হয়তো রাধাবতী ব্যর্থ হবেন। সেক্ষেত্রে জেলা প্রশাসককে কথা দিয়ে তা বাস্তবায়ন না করতে পারার কারণে মনিপুরী তাঁত শিল্পীরা ছোট হবেন। কিন্তু রাধাবতী দেবী এ চ্যালেঞ্জ নিয়েছেন এবং সফল হয়েছেন।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, ২০২১ সালে ১৬ ডিসেম্বর কলা গাছের তন্তু দিয়ে সুতা বানানোর কাজ শুরু করি। ২০২২ সালে সুতা বানানো শুরু করি। বাংলাদেশ থেকে যারা বিদেশি রপ্তানি করে তাদের কাছে সুতা পাঠিয়ে দিতাম। উনারা টাকা পাঠিয়ে দিতেন কৃষকদের বিকাশে।
এরপর আমরা চিন্তা করি, এখানেই পণ্য বানাবো। ওমেন চেম্বার ও কমার্স এবং এস এম ই ফাউন্ডেশনের মাধ্যমে মেয়েদের ট্রেনিং দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করি। পরে চিন্তা করলাম শাড়ি তৈরি করা যায় কিনা। মৌলভীবাজার থেকে একজন তাঁতশিল্পী নিয়ে আসি এবং সফল হই। আমার মনে হয় বাংলাদেশে কলাগাছের সুতার শাড়ি তৈরিতে আমরাই প্রথম।আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments