দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নাশকতার অভিযোগে ৫জন বিএনপি নেতা-কর্মীকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তারাগুনিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে নাশকতামূলক কার্যক্রমে জড়িত থাকা অবস্থায় এদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অবিস্ফোরিত ৫টি হাতবোমা, ২৩টি বাঁশের লাঠি, ১২টি লোহার রড, ২টি শাবল, ২বস্তা ইটের খোয়া, গাছ কাটার জন্য একটি হাত করাত। পরে আটক বিএনপি’র নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটক হওয়া দৌলতপুর বিএনপি’র নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন উপজেলার রিফাইতপুর গ্রামের মৃত হবিবর রহমান সরকারে ছেলে মোঃ. রিপন সরকার (৪৫) ও মৃত নুর ইসলামের ছেলে মো. মিঠু (৩২), মিরেরপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. আজিজুল ইসলাম (৩৭), তেকালা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. রাশেদুল ইসলাম (৪৫) এবং গোবরগাড়া গ্রামের কেরু মোল্লার ছেলে দূর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও বিএনপি’র ক্যাডার মো. টুটুল হোসেন (৩২)।
দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, নাশকতার উদ্দেশ্যে তারাগুনিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বিএনপি জামায়াতের নেতা-কর্মীরা সমবেত হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার সরঞ্জাম সহ ৪জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বৃহস্পতিবার সকালে দূর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও বিএনপি’র ক্যাডার টুটুল নামে অপরজনকে আটক করা হয়। এসময় ৫টি হাতবোমা সহ নাশকতার সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় বিএনপি’র আটক ৫নেতা-কর্মী সহ ৩৪ জনের নাম উলেøখ করে আরও ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে যার নাম্বার ২৮। পরে আজ দুপুর দুপুর ১টার দিকে আটক ৫জনকে আদালতে প্রেরণ করে দৌলতপুর থানা পুলিশ।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments