ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর, ২০২৪) সকালে একাডেমিতে যোগদান করেছেন নাট্য নির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ। এ সময় নতুন মহাপরিচালকে ফুল দিয়ে বরণ করে নেন একাডেমির কর্মকর্তা, কর্মচারী ও শিল্পীরা। এছাড়াও শুভেচ্ছা জানায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এ সময় সংস্কৃতি অঙ্গনের সকলকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন নতুন মহাপরিচালক।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
আরও জানান, আগামী দুই বছর তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল (৯ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
মঞ্চনাটক, প্রায়োগিক মঞ্চনির্দেশনা, লোককথা ও সংস্কৃতি অধ্যয়নের ওপর ষাটের বেশি একাডেমিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে তাঁর। নাট্যাঙ্গনের গুণী এই ব্যক্তিত্বকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্বাগত জানিয়েছেন সকল স্তরের কর্মকর্তা শিল্পী ও কর্মচারীরা। শুভেচ্ছা বিনিময় শেষে দুপুরে একাডেমির কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীদের নিয়ে জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিশেষ মত বিনিময় সভা করেন নতুন মহাপরিচালক।
এসময় তিনি বলেন, “একাডেমির কর্মকান্ডকে সকল স্তরের মানুষের মাঝে আমরা পৌঁছে দিতে চাই। একাডেমির সকল কাজকর্ম হবে জবাবদিহিতামূলক ও স্বচ্ছ। আইন অনুযায়ী সকল কর্মকান্ড পরিচালিত হবে। আইন ও নিয়ম-নীতি বহির্ভূত কোনো কিছুই এখানে ঘটবে না।” তিনি আরো বলেন, “সম্প্রতি হামলায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমি সমূহের সংস্কার ও কার্যক্রম দ্রুত চালুর ব্যাপারেও উদ্যোগ নেওয়া হবে”।
এ সময় একাডেমির কর্মকান্ডকে এগিয়ে নিতে এবং সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে – প্রবিধানমালা সংশোধন, কর্মঘন্টা নির্ধারণ, আবাসন সংকট ও এ সংক্রান্ত নানান বিষয় তুলে ধরেন একাডেমির কর্মকর্তারা।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments