মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে মেহেন্দিগঞ্জ থানার পুলিশ তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন-মোস্তফা বেপারী (৪৪), আলমগীর হোসেন (৫০) ও মো. রাশেদ (৩৭)। এরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি।
থানা সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলামের নির্দেশনায় এসআই রেদোয়ান হোসেন ও এসআই মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গত শুক্রবার ও শনিবার (৩০ ও ৩১ মে) বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ওসি মো. ফখরুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments