ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিবৃতিতে বলেছেন, আওয়ামী কর্তৃত্ববাদী সরকার এখন নিজেদের অস্তিত্বের প্রশ্নে এখন বেসামাল হয়ে উঠেছে। তাই অবৈধ শাসকগোষ্ঠী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতন চালিয়ে তাদের ভীত সন্ত্রস্ত করার কৌশল অবলম্বন করেছে। কিন্তু কোন নিষ্ঠুর নিপীড়ণ-নির্যাতনেও জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে না পেরে রাষ্ট্রশক্তির যথেচ্ছ অপব্যবহার অব্যাহত রেখেছে। বানোয়াট ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, বিনা ওয়ারেন্টে গ্রেফতারের পর গায়েবী মামলায় নাম দিয়ে জুলুমের এক পৈশাচিক বৃত্ত রচনা করা হয়েছে।
বিবৃতিতে মহাসচিব বলেন, “রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক মোঃ আবু সাঈদ চাঁদ এর একটি বক্তব্যকে অজুহাত হিসেবে নিয়ে বর্তমান শাসকগোষ্ঠী ঘৃণ্য অপরাজনীতি ও জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে। অথচ আওয়ামী নেতারা প্রায়শ:ই বিএনপি’র নেতৃবৃন্দকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আবু সাঈদ চাঁদকে গ্রেফতারের লক্ষ্যে এখন তার আত্মীয়স্বজনদের উপরও নির্দয় আচরণ শুরু করেছে কর্তৃত্ববাদী আওয়ামী সরকার। আওয়ামী সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে আবু সাঈদ চাঁদ এর মেয়ে মোছাঃ জাকিয়া সুলতানা, জাকিয়া সুলতানার মেয়ে আরিশা (বয়স-৪ বছর), বড় বোনের মেয়ে মোছাঃ মাসুদা আক্তার এবং ছোট মেয়ের জামাই শেখ সালাউদ্দিন আহম্মেদকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের নামে হয়রানীর যে অমানবিকতা শুরু করেছে সেটির নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। ৪ বছরের অবুঝ শিশুসহ গ্রেফতারকৃত নারীদের জীবনের নিরাপত্তা নিয়ে আবু সাঈদ চাঁদ এর অন্যান্য আত্মীয়স্বজন এবং আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বর্তমান ফ্যাসিষ্ট সরকারের শাসনামলে নারীদের মানসম্মান ভুলুন্ঠিত ও শিশুদের ওপর পাশবিক নির্যাতন অব্যাহত রয়েছে। অপরাধ না করেও নারী-পুরুষদের অপরাধী বানিয়ে কারান্তরীণ করা হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে-আমরা একটি স্বাধীন দেশের মানুষ নই, বাংলাদেশকে যেন এক আদিম ও বর্বর যুগে ঠেলে দেয়া হয়েছে।
বিএনপি মহাসচিব অবিলম্বে আবু সাঈদ চাঁদ এর মেয়ে মোছাঃ জাকিয়া সুলতানা, জাকিয়া সুলতানার মেয়ে আরিশা (বয়স-৪ বছর), বড় বোনের মেয়ে মোছাঃ মাসুদা আক্তার এবং ছোট মেয়ের জামাই শেখ সালাউদ্দিন আহম্মেদ এর নিঃশর্ত মুক্তির জোর আহবান জানান।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments