নাটোর প্রতিনিধি : নবাগত জেলা প্রশাসক আসমা শাহীন নাটোর জেলার কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন ।
আজ মঙ্গলবার (০৫ নভেম্বর ) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক আসমা শাহীন। অনুষ্ঠানটির সঞ্চালনায় করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান,
মতবিনিময় সভার শুরুতে নাটোর জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ নবাগত জেলা প্রশাসক আসমা শাহীনের নিকট তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন।
নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন আপনারা আমাদের সহকর্মী, আপনারা জেলার মুখপাত্র , আমাকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করবেন বিনিময়ে আমিও আপনাদেরকে সহযোগিতা করব ,আপনারা ছাড়া আমি কিছুই না।তিনি আরো বলেন দুর্নীতির বিরুদ্ধে আমি এর আগেও কাজ করেছি এখনো করতে চাই ।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নবীউর রহমান পিপলু , বুলবুল আহমেদ, দেবাশীষ সরকার, হালিম খান, নাজমুল হাসান, নাসিম উদ্দিন প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments