নজরুল ইসলাম(তালা) প্রতিনিধি: করোনা মহামারিতে জনসচেতনতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ বঙ্গবীর জেনারেল ওসমানী গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২ ও সনদ পত্র পেয়েছেন সাতক্ষীরা জেলার তালার আইডিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আইডো) এর নির্বাহী পরিচালক ও অনলাইন নিউজ পোর্টাল কপোতাক্ষ টাইমস এর সম্পাদক ও প্রকাশক ইন্দ্রজীৎ দাশ বাপী।
জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর আয়োজনে বুধবার (২৩ মার্চ) বিকাল ৪ টায় ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের মিলনায়তন, ঢাকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মামনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আইডিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আইডো) এর নির্বাহী পরিচালক ইন্দ্রজীৎ দাশ বাপীকে বঙ্গবীর জেনারেল ওসমানী গোল্ডেন এ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়।
জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিচারপতি এম. ফারুক। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী। অনুষ্ঠানটি উদ্বোধন করেন অতিরিক্ত সচিব (অবঃ) ড. মোহাম্মদ ফজলুল হক। মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন এর চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান। স্বাগত বক্তব্য রাখেন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর ভাইস চেয়ারম্যান শাহ আলম চুন্নু। শুভেচ্ছা বক্তব্য রাখেন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর মহাসচিব এম এইচ আরমান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এস এম ফরিদ উদ্দীন মিয়াজী প্রমূখ। তার এই স্বীকৃতিতে আইডিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সকল কর্মকর্তা ও কপোতাক্ষ টাইমস পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় টানা ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর পর বাতাসের গতি প্রথমে ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
সব মন্তব্য
No Comments