স্টাফ রিপোটার: আজ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশের উন্নয়নের জনক প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ এর ৯৫ তম শুভ জন্মদিন। এ উপলক্ষে জাতীয় পার্টি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আজ সকাল ০৮ টায় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত পল্লীবন্ধু এরশাদ এর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধাভরে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।
পার্টির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ বীর মুক্তিযো্দ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি’র নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পনের সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব জনাব ফখরুল ইমাম ও লিয়াকত হোসেন খোকা, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জহিরুল আলম রুবেল, সিনিয়র যুগ্ম মহাসচিব- গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব- আব্দুল হামিদ ভাসানী, বেলাল হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য- মাসুদুর রহমান মাসুম, জহিরুল ইসলাম মিন্টু, এম এ সোবহান, মাহমুদ আলম, শাহজাহান কবীর, শহীদ হোসেন সেন্টু, জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নেতা- হাজী মোঃ শাহজাহান, এম এ সাঈদ, শাহ আলম দেওয়ান, যুব নেতা- শেখ সারোয়ার, আরিফুল ইসলাম রুবেল, মোহাম্মদ উল্লাহ, সামসেদ তাবরেজ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ আল মামুন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান প্রমুখ।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে জাতীয় পার্টির যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী ইছারুহুল্লাহ আসিফ প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর রুহের মাগফিরাত কামনা করে এবং দেশ ও দলের জন্য মহান আল্লাহর দরবারে দো’আ করেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments