কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: সকল মানবিক কাজকে হার মানিয়েছে পটুয়াখালীর কলাপাড়ায় মো.মোজাম্মেল হক মিন্টু নামের এক যুবক। পৌর শহরের রাস্তায় পড়ে থাকা মানষিক ভারসাম্যহীনদের প্রতিদিনই সেবা করছেন তিনি। কারো হাতের ময়লাযুক্ত নক কেটে দিচ্ছেন। কারো কারো মাথার চুল ও দাড়ি কেটে গোসল করিয়ে গন্ধযুক্ত শরীর পরিচ্ছন্ন করাচ্ছেন। আবার তাদের খেতে দিচ্ছেন এক বেলা খাবার। এভাবে নিজের আপনজনের মতো করে প্রায় দুই বছর ধরে মানষিক ভারসাম্যহীনদের সেবা করে যাচ্ছেন এই যুবক।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের নাচনাপাড়া এলাকার আজিজুল হকের ছেলে মিন্টু সেবামুলক এ কাজ করতে গিয়ে হোটেল কর্মচারীর চাকুরি হারিয়েছেন। বিক্রি করে দিয়েছেন নিজের ১০ শতাংশ জমি। কোথাও মানষিক ভারসাম্যহীনদের সাথে দেখা হলে খোঁজ খবর নেয়াসহ সকল আতিথিয়েতা করেন তিনি। এছাড়া শীত নিবরনে তাদের হাতে তুলে দেয় শীতবস্ত্র। কেউ অসুস্থ্য হয়ে পরলে নিয়ে যায় হাসপাতালে। কেউ মানুষ মারা গেলে দাফনসহ সকল কার্যই সম্পন্ন করেন এই যুবক। করোনার শুরু থেকেই এ পর্যন্ত মানষিক ভারসাম্যহীদের এক বেলা খাবার দিচ্ছেন। তার এ কাজে সহযোগিতা করছেন এলাকার কিছু বিত্তমান মানুষ।
মিন্টু জানান, এ কাজ করতে গিয়ে তার চাকুরি হারালে কিংবা জমি বিক্রি করলেও তার মনে কোন দুঃখ নেই। অবহেলিত এসব মানুষকে একবেলা খাওয়াতে পারছেন এটাই তার অত্মতৃপ্তি। তবে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে তার কাজটা আরো সহজ হতো বলে তিনি জানিয়েছেন।
মিন্টুর স্ত্রী অঞ্জলী আক্তার জুই জানান, তার স্বামীর কাজে তিনি নিজেও সহযোতিা করছেন। তিনি প্রায়ই রান্না করে দিচ্ছেন। আর সেই রান্না করা খাবার নিয়ে যায় অসহায় মানসিক ভারসাম্যহীনদের কাছে।
শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, মিন্টুর এ কাজ হার মানিয়েছে সবকিছু। মানবিক এ কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অহবান জানান তিনি।
উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান জানান, মিন্টুকে প্রায়শই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। এছাড়া ভবিষ্যতে তাকে সকল ধরনের সহযোগিতা করা হবে।
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
সব মন্তব্য
No Comments