ডেস্ক রিপোর্ট: সেলুনে আসা অপেক্ষামান গ্রাহকদের বই পড়ায় উৎসাহিত করতে ঢাকার সেগুন বাগিচার তোপখানা রোডে ‘সেলুন পাঠাগার বিশজুড়ে’ উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ‘হেয়ার ক্যাস্টল জেন্টস পার্লারে এর উদ্বোধন করেন নাট্যজন, সংলাপ গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রচার সম্পাদক মাসুদ আলম বাবু। এ সময় সেলুনের ব্যবস্থাপক মোহাম্মদ মোজাহিদের হাতে তাক ও বই তুলে দেন অতিথিরা।
অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলুনের কারিগর অমর দাশ, নাট্যকর্মী শাহীন বাদশা, মোহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে মাসুদ আলম বাবু বলেন, ‘সেলুন পাঠাগার বিশজুড়ে’ এর মত উদ্যোগ দেখে আমি অভিভূত। এটি একটি নতুন কনসেপ্ট। চট্টগ্রামে দেখেছিলাম, এখন ঢাকায় দেখলাম। অভূতপর্ব ব্যাপার। এর স্বপ্নদ্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাই। এটি বিশ্বজুড়ে ছড়িয়ে যাক।’
উল্লেখ্য, কবি গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রমের আওতায় দেশের শতাধিক সেলুনে দুই বাংলার জনপ্রিয় লেখদের বই সম্বলিত বুক সেলফ শোভা পাচ্ছে। যেখানে সাধারণ মানুষ বই পড়ার অভ্যাস তৈরি করার পাশাপাশি জ্ঞান আহরণ করছেন।’
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments