স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের ফাইনালে হেরে ভেঙে পড়া লিওনেল মেসিকে বরাবরই আগলে রেখেছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গের পর ট্রফির দিকে তাকিয়ে থাকা মেসির সেই ছবি আজও কোটি সমর্থকের হৃদয়ে বেদনার স্মৃতি হয়ে আছে। সেই হারের পর যেমন, তেমনি প্রতিটি উত্থান-পতনেই পাশে থেকেছেন আন্তোনেলা।
সম্প্রতি চলমান ২০২৬ বিশ্বকাপেও সেই সমর্থনের ধারাবাহিকতা দেখা গেছে। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে উড়ন্ত সূচনা এনে দেন মেসি। কানসাস সিটির গ্যালারিতে বসে তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরোকে নিয়ে সেই ম্যাচ উপভোগ করেন আন্তোনেলা।
ম্যাচ শেষে পরিবারের সঙ্গে তোলা ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে আন্তোনেলা লেখেন, 'ভামোস আর্জেন্টিনা! সবসময় তোমার সঙ্গে আছি, লিও মেসি! তুমি অবিশ্বাস্য!'
এর আগে ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পরও আবেগঘন বার্তা দিয়েছিলেন আন্তোনেলা। তখন তিনি লিখেছিলেন, "আমরা তোমার জন্য প্রচণ্ড গর্ব অনুভব করি। তুমি শেষ পর্যন্ত লড়েছ, তুমি আমাদের শিখিয়েছো জীবনে হাল ছাড়তে নেই"।
মেসি নিজেও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ফাইনালে হার, সমালোচনা এবং পরিবারের কষ্টের পর বিশ্বকাপ জয় ছিল তার কাছে 'কাজ শেষ' হওয়ার মতো অনুভূতি। আন্তোনেলা তার পোস্টে সেই দীর্ঘ সংগ্রামের কথাই স্মরণ করিয়ে দিয়েছিলেন, লিখেছিলেন, "তুমি বছরের পর বছর ধরে অনেক কষ্ট করেছ শুধু আজকের এই দিনটার জন্য"।
স্টাফ রিপোর্টার: জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয় তুলে নিতে পারলো না বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ দিনের নাটকীয়তায় ম্যাচ ড্র কর ...
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ল্যাবএইড লিমিটেড ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান তীব্র লড়াই গড়ে তুলেছিল। দিনের তৃতীয় ওভারে রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের জুটি ভেঙে দিলেন এবাদত হোসেন। পরের ওভারে নতুন দিনে দ্বিতীয়বারের মতো বল হাতে নিয়ে আফগান ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য আজ শনিবার ১০ অক্টোবর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র ...
সব মন্তব্য
No Comments