ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষনের চেষ্টার দায়ে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং- ১৩) রজু হয়েছে। পুলিশ আসামী ছোটন শেখ (৪২) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, গত ১৮ সেপ্টেম্বর বিকেল ৫ টায় দামোদর রেল স্টেশন এলাকার মৃত ইমানী শেখের পুত্র ছোটন শেখ জনৈকা তৃতীয় শ্রেণির ছাত্রীকে গোবর ফেলানোর কথা বলে ডেকে নিয়ে মুরগীর ঘরের নেটের উপর বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা করে। এসময় ভিকটিমের পিতা মাতা টের পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে লম্পট ছোটন পালিয়ে যায়। পরবর্তীতে আসামী ছোটনের পক্ষ থেকে আপোস মিমাংসা করার চেষ্টাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টের পেয়ে শালিশি বৈঠক থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ভিকটিমের পিতা বাদি হয়ে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং- ১৩, তারিখ- ২২/০৯/২২ ইং) দায়ের করে। উলেøখ্য, ভিকটিমের পিতা মাতা গত ১৫ বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নব মুসলিম হিসেবে পরিচিতি লাভ করে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments