স্টাফ রিপোটার: বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, সরকার জনগণের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্রকামী জনতার ওপর চালাচ্ছে দমন-পীড়ন। ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তবে তখন আওয়ামী লীগ থাকবে না। দেশের মানুষ চিরদিনের জন্য তাদের প্রত্যাখান করবে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তরের বাড্ডা থানাধীন ২১, ৩৭, ৩৮, ৪১, ৪২ ও ৯৭ নং ওয়ার্ড বিএনপি এবং রামপুরা থানাধীন ২৩ ও ৯৮ নং ওয়ার্ড বিএনপি'র পৃথক পৃথক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল বলেন, আওয়ামী লীগ আজ গণ ধিকৃত দলে পরিনত হয়েছে। জনগণকে তারা প্রতিদ্বন্দ্বী মনে করে। তাই দ্রব্যমূল্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে, পানি-বিদ্যুৎ-তেল-গ্যাসের দাম বাড়িয়ে সরকার জনগণের ওপর প্রতিশোধ নিচ্ছে। দেশ থেকে বিরোধীমত উৎখাত করতে বিনা দোষে কারাগারে আটক করা হচ্ছে। গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে।
তিনি বলেন, সবকিছুরই একদিন শেষ আছে। এই ফ্যাসিবাদী সরকারকেও বিদায় নিতে হবে। ইতিমধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অনেকে শহীদ হয়েছেন। আমাদের প্রস্তুত থাকতে হবে। বুকের তাজা রক্ত দিয়ে হলেও এ দেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, ইনশাআল্লাহ।
এসব ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক আনােয়ারুজ্জামান আনোয়ার, এ জি এম শামসুল হক, উত্তর বিএনপির সদস্য তহিরুল ইসলাম তুহিন, হাজী ইউসুফ, জাহাঙ্গীর মোল্লা, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম এ রাজ্জাকসহ থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
ডেস্ক রিপোর্ট: রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনাম ...
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
সব মন্তব্য
No Comments