ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে আদিবা ইসলাম (২) ও আরিফা ইসলাম (২) জমজ দু’বোনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত আদিবা ও আরিফা উত্তরপাড়ার আলী হোসেনের কন্যা।
মৃতের স্বজন ও পুলিশ জানায়, রোববার সকালে বাড়ির উঠানে খেলা করার সময় সবার অজান্তে শিশু দুটি বাড়ের পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুজি শুরু করলে এক পর্যায়ে শিশু দুটির লাশ পানিতে ভেসে। পরে স্বজনরা তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। তালশহুর (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক জানান, সকালে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় দুই শিশু। পরে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই জনপ্রতিনিধির মাধ্যমে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
সব মন্তব্য
No Comments